বোলপুরে চাঞ্চল্য! বর্ষীয়ান নেতার রহস্যমৃত্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, তদন্তে কড়া নির্দেশ

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আশিস ব্যানার্জির আচমকা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি জানার পর থেকেই তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী অবিলম্বে মৃতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে সমবেদনা জানান এবং বোলপুরের স্থানীয় সাংসদ ও বিধায়ককে পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এই মৃত্যুর পেছনে কোনো দুর্নীতির ছায়া বা ব্ল্যাকমেলিংয়ের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বীরভূমের পুলিশ সুপার ও জেলা প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের কড়া বার্তা দিয়েছেন তিনি।

তদন্তের স্বার্থে মৃত নেতার এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যবহৃত মোবাইল ফোনের বিগত ১০০ দিনের কললিস্ট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক মাসে পরিবারটি কোনোপ্রকার হেনস্থা, উত্যক্তকরণ কিংবা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিল কি না, তা স্পষ্ট করতেই পুলিশ প্রশাসনকে এই পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া, প্রশাসনের তরফ থেকে তাঁদের কোনো নোটিস বা আইনি চাপ দেওয়া হয়নি বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। একজন সৎ শিক্ষাবিদ ও মার্জিত রাজনীতিকের এই আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *