তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে ছাই অন্তত ৬ পুণ্যার্থীর স্বপ্ন!
August 17, 2026
বার্তা ডেস্কঃ
শ্রাবণ মাসের পবিত্র মুহূর্তে তারা মায়ের দরবারে পুজো দিতে এসে প্রাণ হারালেন অন্তত ৬ জন পুণ্যার্থী। সোমবার সকালে বীরভূমের তারাপীঠ মন্দিরের ঠিক সামনের একটি হোটেলের একতলায় আচমকাই ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা পুণ্যার্থীরা আটকে পড়েন।
অগ্নিকাণ্ডের ফলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই অন্তত ছয়জন ভক্তের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে নিকটস্থ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হোটেলের আগুন নিয়ন্ত্রণে এনে বর্তমানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।