কলকাতায় আইএসআইয়ের বড় ছক ব্যর্থ, গ্রেপ্তার মূল এজেন্টের ঘনিষ্ঠ সহযোগী!

বার্তা ডেস্কঃ

রাজ্যে বসে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নেটওয়ার্ক বিস্তার ও জঙ্গিদের স্লিপার সেল তৈরির এক বড় ষড়যন্ত্র বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সম্প্রতি হাবড়া থেকে গ্রেপ্তার হওয়া আইএসআই এজেন্ট রানা রউফের সূত্র ধরে তপসিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ তার অন্যতম প্রধান সহযোগী ইমরানকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুয়ো নথিপত্র ব্যবহার করে রানার জন্য ভারতীয় পাসপোর্ট তৈরির মূল দায়িত্বে ছিল এই ইমরান। ভুয়ো নথির ভিত্তিতে আন্তর্জাতিক সংযোগ তৈরি ও নাশকতামূলক পরিকল্পনা কার্যকর করার আগেই পুলিশের জালে ধরা পড়ে তারা।

এসটিএফের সূত্র মতে, ধৃত রানা মূলত পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ভারতীয় সেনা ও রেলের গোপনীয় তথ্য আইএসআই-কে সরবরাহ করছিল। জাল নথির সাহায্যে ভারতে প্রবেশ করে সে এখানে নিজের শিকড় গাড়ার চেষ্টা করছিল। এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই রানাকে একটি স্থায়ী ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিতে সবরকম সহায়তা করছিল ইমরান ও তার একটি চক্র। এই জাল চক্রের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শহরের নিরাপত্তার স্বার্থে এই চক্রের বাকী সদস্যদের দ্রুত খুঁজে বের করতে ও পুরো আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস করতে জোর তৎপরতা শুরু করেছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *