নিউ টাউনে সরছে রাজ্য সচিবালয়, চমকে গেলেন রাজ্যবাসী!

বার্তা ডেস্কঃ

রাজ্য প্রশাসনের প্রধান সচিবালয় কি এবার নবান্ন ছেড়ে অন্য ঠিকানায় পাড়ি দিচ্ছে? সম্প্রতি এমনটাই জোরালো জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক অন্দরে।

পূর্বে জল্পনা ছিল, ক্ষমতার পালাবদলের পর হয়তো ‘রাইটার্স বিল্ডিং’ আবারও তার পুরনো মর্যাদা ফিরে পাবে এবং সেখান থেকেই চালিত হবে রাজ্য প্রশাসন। কিন্তু নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এবার রাইটার্স কিংবা নবান্ন নয়, রাজ্য প্রশাসনের নতুন ঠিকানা হতে চলেছে নিউ টাউন। ফলে রাইটার্সে ফিরছে না সচিবালয়, তা কার্যত স্পষ্ট।

প্রশাসনিক সূত্রে দাবি, রাজ্যের মোট ৫৪টি সরকারি দপ্তরকে একই ছাদের নিচে নিয়ে আসাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। এর জন্য নিউ টাউনে গড়ে তোলা হবে একটি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সদর কার্যালয়।

জানা গেছে, নিউ টাউনের ‘নজরুল তীর্থ’ মেট্রো স্টেশন সংলগ্ন প্রায় ১৭.২৮ একর জমিতে এই নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এই জমিতেই পূর্বে ‘দুর্গাঙ্গন’ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরও দু-একটি বিকল্প জমি পরিদর্শন করে দেখবে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *