জলমগ্ন দক্ষিণবঙ্গ, নবান্নে জরুরি তলব মুখ্যসচিবের!

বার্তা ডেস্কঃ

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ও টানা বৃষ্টির জেরে নবান্নে জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি—এই চার জেলার পরিস্থিতি এখন প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে। জেলাশাসকদের কাছ থেকে গ্রাউন্ড রিপোর্ট নেওয়ার পর একাধিক জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিনিয়র আধিকারিকদের বিশেষ টিম পাঠানো হচ্ছে। মৎস্যজীবীদের সুরক্ষার স্বার্থে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি জলমগ্ন এলাকাগুলোতে পর্যাপ্ত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত NDRF টিম মোতায়েনের কথা বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও হলদিয়ায় ত্রাণ পৌঁছনোর ওপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি, দ্রুত জল নিষ্কাশনে পাম্প ব্যবহারের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রেখে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *