নারী সুরক্ষায় শুভেন্দু সরকারের ১০০ দিন, কী কী চমক থাকছে?

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন পূর্ণ হলো। এই স্বল্প সময়ে নারী ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে ৭৫ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি’ করার লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ, স্বনিযুক্তি ও দক্ষতা উন্নয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের অধীনে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা প্রদান এবং সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে।

নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা বা ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে, যাতে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিক বাধা ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া যায়। প্রতিটি থানায় সার্বক্ষণিক মহিলা হেল্প ডেস্ক চালুর পাশাপাশি বিশেষ পেট্রোলিংয়ের জন্য নামানো হয়েছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এছাড়া আরজি কর কাণ্ডে পুনর্তদন্ত, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে নতুন এফআইআর এবং দময়ন্তী সেনের নেতৃত্বে নারী নির্যাতন সংক্রান্ত বিশেষ কমিশন গঠন করে রাজ্য প্রশাসন তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *