হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ! বড় বিপাকে অভিষেক, ছুটলেন হাইকোর্টে
August 18, 2026
বার্তা ডেস্কঃ
কোনো পূর্ব সতর্কবার্তা বা নির্দিষ্ট কারণ না দেখিয়েই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর দাবি, অ্যাকাউন্টের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ আইন বহির্ভূত এবং কোনো স্পষ্ট তথ্য ছাড়াই তা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবারই হাইকোর্টে এই জরুরি আবেদনের শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে।