বিস্ফোরক দাবির জের, মালদা জেলা পরিষদে বড় রদবদল!

বার্তা ডেস্কঃ

হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত তলবি সভায় বড়সড় ধাক্কা খেল মালদা জেলা পরিষদ। দলেরই বিক্ষুব্ধ ১৯ জন সদস্য এবং কংগ্রেসের ৫ জন প্রতিনিধির যৌথ সমর্থনে অপসারিত হলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। মোট ৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসন হাতে থাকা সত্ত্বেও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও একাধিক অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত পদ হারাতে হলো বর্তমান নেতৃত্বকে।

এই চরম রাজনৈতিক রদবদলের পর তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেছেন অপসারিত সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি দাবি করেন, ‘তৃণমূল বলে আর কিছু নেই’ এবং এই পরিস্থিতিতে কাজ করা আসাম্ভব হয়ে পড়েছিল বলেই তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। প্রশাসন ইতিমধ্যে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী এক মাসের মধ্যে বৈঠকের মাধ্যমে নতুন সভাধিপতি নির্বাচন করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *