ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতেই আনন্দাশ্রু, কথা রাখলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

ঘোষণা অনুযায়ী অগাস্ট মাস থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) অর্থ পৌঁছাতে শুরু করেছে। প্রথম কিস্তিতেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়েছে ৩ হাজার টাকা। মোবাইলে টাকা ঢোকার মেসেজ পাওয়া মাত্রই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে উৎসবের পরিবেশ তৈরি হয়।

টাকা পেয়ে আনন্দে আত্মহারা মহিলারা একে অপরকে মিষ্টি খাইয়ে এবং মাটির ঘট হাতে নিয়ে আবির খেলে আবাহন জানান এই প্রাপ্তিকে। পথচলতি মানুষের মধ্যেও তাঁরা মিষ্টি বিতরণ করেন। এই আনন্দ উদযাপনে তাঁদের পাশে দেখা যায় বিজেপি মহিলা মোর্চার কর্মীদের। তাঁরা সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানান যে, রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাই এই সুবিধার আওতায় আসবেন।

টাকা হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার উপভোক্তারা। নীলিমা গিরি নামে এক উপভোক্তা জানান, দুপুর ৩টে ১৫ নাগাদ মোবাইলে মেসেজ আসার পর থেকেই তাঁদের খুশির সীমা নেই। এই আর্থিক সহায়তা পেয়ে মহিলারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথম কিস্তির এই টাকা পৌঁছাতেই পুরো গ্রামীণ বাংলায় এখন চরম উৎসাহ ও উদ্দীপনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *