অন্নপূর্ণা যোজনায় ‘Under Process’ দেখাচ্ছে? জেনে নিন আবেদন বাতিল হলো নাকি মিলবে ৩ হাজার টাকা!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার পর অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়েছে। এখন আবেদনকারীরা ঘরে বসেই তাঁদের আবেদনের বর্তমান স্থিতি বা স্ট্যাটাস দেখে নিতে পারছেন। পোর্টাল খোলার পর দেখা যাচ্ছে, অনেকের স্ট্যাটাসে ‘Under Enquiry’ বা ‘Under Process’ লেখা উঠছে। এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং আবেদন বাতিল হয়ে গেল কিনা তা নিয়ে উদ্বেগে পড়ছেন। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, এর কোনোটির অর্থই আবেদন বাতিল হওয়া নয়।

কীভাবে চেক করবেন আবেদনের স্ট্যাটাস? ১. প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে ([https://socialregistry.wb.gov.in/](https://socialregistry.wb.gov.in/)) যান। ২. ‘Citizen/Family Login’ অপশনে গিয়ে নিজের জেলা নির্বাচন করুন। ৩. আবেদন করার সময়ে ব্যবহৃত রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন। ৪. মোবাইলে আসা ৬ সংখ্যার ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করুন। ৫. নতুন পেজ খুললে ‘Beneficiary Status Details’ অপশনে আপনার নামের পাশে আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

বিভিন্ন স্ট্যাটাসের সহজ অর্থ ও করণীয়:

  • Approved (অনুমোদিত): আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে। টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে চলে এসেছে অথবা খুব শীঘ্রই জমা হবে।
  • Under Process (প্রক্রিয়াধীন): এর অর্থ আপনার ফর্ম ও তথ্য সফলভাবে জমা হয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। আপনি এই প্রকল্পের যোগ্য কিনা তা বিচার করার কাজ চলছে। এই সময়ে আপনাকে শুধু অপেক্ষা করতে হবে।
  • Under Enquiry (তদন্তাধীন): আপনার দেওয়া নথি ও প্রাথমিক তথ্য যাচাইয়ের কাজ শেষ। এবার স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ব্যাংকের তথ্য ও পরিচয়পত্র দ্বিতীয়বার খতিয়ে দেখছেন। প্রয়োজনে আধিকারিকরা আপনার বাড়ি পরিদর্শন করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। এই ধাপটি সফলভাবে পার হলেই মিলবে চূড়ান্ত অনুমোদন।
  • Rejected (বাতিল): যদি কোনো কারণে আবেদন বাতিল হয়ে যায়, তবে পোর্টালে কারণ দেখে নিয়ে প্রয়োজনীয় সংশোধনসহ নতুন করে আবার আবেদন করার সুযোগ থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *