ইএমআই কি কমছে? সুদের হার নিয়ে আরজেআই-এর বড় ঘোষণা!
বার্তা ডেস্কঃ
খাদ্য ও জ্বালানির চড়া দামের কারণে দেশের খুচরো মূল্যবৃদ্ধি ঊর্ধ্বমুখী হলেও স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নিয়ে নীতিগত রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি (MPC)। এতে সাধারণ মানুষের গাড়ি বা বাড়ির ঋণের ইএমআই (EMI) এখনই বাড়ছে না। একই সঙ্গে অর্থনৈতিক গতি বজায় রাখতে ব্যাংক রেট ও অন্যান্য সুদের হারও আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার না বাড়ালেও বাজারে চাহিদা সামলাতে এখনই সুদের হার কমানোর ঝুঁকি নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। আসাম বৃষ্টিপাত, এল নিনো পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের কারণে আগামী দিনে মূল্যস্ফীতির ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে ভারতের সার্বিক অর্থনীতি যথেষ্ট শক্তিশালী থাকায় এবং জিডিপি বৃদ্ধি ইতিবাচক গতিতে এগোতে থাকায় তাড়াহুড়ো না করে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের পথেই হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক।