ট্রেনের ছাদে ভয়াবহ বিপদ, ব্যস্ত স্টেশনে চরম আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
ব্যস্ত সন্ধেয় মুম্বইয়ের ঘাটকোপার স্টেশনে লোকাল ট্রেন এসে থামতেই আচমকা এক যুবক উঠে পড়েন ট্রেনের ছাদে। কিছু বুঝে ওঠার আগেই ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন ৩০ বছর বয়সি ওই তরুণ। চোখের পলকে শক্তিশালী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর ঝলসে যায় তাঁর। ঘটনার জেরে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা চরম শিউরে ওঠার মতো এই দৃশ্য নিজেদের মোবাইলে বন্দি করেন, যা পরবর্তীতে সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরও যুবক ট্রেনের ছাদে কিছুক্ষণ হাঁটার চেষ্টা করেন এবং এক পর্যায়ে সেখানেই টলে পড়ে যান। এই বিভৎস পরিস্থিতি দেখে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। ঘটনার গুরুত্ব বুঝে রেল কর্তৃপক্ষ দ্রুত ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেন, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আরপিএফ ও রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি কেন ট্রেনের ছাদে উঠেছিলেন তা এখনও জানা যায়নি।
A man climbed onto the roof of a local train at Ghatkopar Railway Station and came dangerously close to the 25 kV overhead line, suffering severe electric shock and burn injuries.
Railway officials immediately isolated the power and carried out a high-risk rescue before rushing…
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 19, 2026