আমিরশাহীর হোটেলে ফিরলেন পাক সাংসদ, ভারতীয়দের দাপট দেখে অবাক সবাই!

বার্তা ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে চরম অপমানের শিকার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিকার তথা বর্তমান সাংসদ আসাদ কাইসার। বিমান বাতিল হওয়ায় তিনি দুবাইয়ের একটি হোটেলে ঘর চাইতে গেলে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, সেখানে শুধু ভারতীয় ও মার্কিন পাসপোর্টধারীদেরই থাকার ব্যবস্থা রয়েছে। কাইসারের অভিযোগ, পাকিস্তানি হওয়ায় তাঁর সঙ্গে এই আপত্তিকর ও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ইসলামিক রাষ্ট্রের হোটেলে এমন তিক্ত অভিজ্ঞতার পর তিনি পাক সংসদে বিষয়টিকে তুলে ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানান।

যদিও এই অনভিপ্রেত ঘটনার পর আমিরশাহীর একটি প্রতিনিধি দল কাইসারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কাইসার জানান, পাকিস্তানের জনগণ আমিরশাহীকে অত্যন্ত শ্রদ্ধা করে, তাই এই একটি ঘটনা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে প্রভাব ফেলা উচিত নয়। বর্তমানে প্রায় ১৫ লাখেরও বেশি পাকিস্তানি আমিরশাহীতে বসবাস করেন এবং দেশটির উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এতদ সত্ত্বেও এই বিতর্কিত বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *