২৫ বছর পূর্তিতে কার্তিক আরিয়ানকে নিয়ে বড় ঘোষণা ‘বাজার কলকাতা’-র!

বার্তা ডেস্কঃ

২০০২ সালে পথচলা শুরু করা জনপ্রিয় পোশাক বিপণি সংস্থা ‘বাজার কলকাতা’ দেখতে দেখতে ২৫তম বর্ষে পদার্পণ করল। উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গসহ দেশের ১৩টি রাজ্যে বর্তমানে তাদের ২৫০টি মেগা আউটলেট রয়েছে। রজত জয়ন্তী বর্ষে ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়াতে বড়সড় পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। পূর্ব ভারতের এই বিখ্যাত রিটেল শপ এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করেছে।

উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক আগেই এই নতুন খবর ঘিরে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান জানান, সাধারণ মানুষের সাশ্রয়ী বাজেটে ট্রেন্ডি পোশাক পৌঁছে দেওয়ার এই যাত্রায় যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। অন্যদিকে সংস্থার সিইও অভিষেক খেমকা বলেন, কার্তিক আরিয়ান আজকের যুবপ্রজন্মের আত্মবিশ্বাসের প্রতীক। বিপণন প্রধান উমেশ শর্মার মতে, এই নতুন অংশীদারিত্ব দেশের প্রতিটি প্রান্তের ক্রেতাদের নতুনভাবে উৎসাহিত করবে এবং ব্র্যান্ডকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *