১৫০০ টাকার স্টিলের থালা! মার্কিন সুন্দরীর কাণ্ড দেখে ক্ষেপে লাল ভারতীয়রা?

বার্তা ডেস্কঃ

জনপ্রিয় ব্র্যান্ড আইকিয়া থেকে চারটি স্টেইনলেস স্টিলের থালা প্রায় ১৫০০ টাকা দিয়ে কিনে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মার্কিন কনটেন্ট ক্রিয়েটর আমান্ডা মন্সেন। সাধারণ এই স্টিলের থালাকে তিনি ‘শিক’ বা কেতাদুরস্ত এবং ‘স্ক্রোম প্লেট’ নামে অভিহিত করেন। এমনকি খাবার খাওয়ার পাশাপাশি সুগন্ধি বা কফির পাত্র সাজানোর ট্রে হিসেবেও এগুলি ব্যবহারের পরামর্শ দেন তিনি। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়।

ভারতীয়দের রান্নাঘরে অত্যন্ত সহজলভ্য ও নিত্যব্যবহার্য স্টিলের থালাকে বিলাসদ্রব্য এবং নতুন আবিষ্কার হিসেবে তুলে ধরায় শুরু হয় জোর বিতর্ক। পশ্চিমা বিশ্বের এমন আধিপত্যবাদী মনোভাব ও দক্ষিণ এশীয় সংস্কৃতিকে তুচ্ছ করে নতুনভাবে উপস্থাপনের চেষ্টার বিরুদ্ধে ভারতীয় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই হাসিমজায় বিষয়টি উড়িয়ে দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে বাঙালির ঘরের এই স্টিলের থালা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *