৩৭ ঘণ্টা পর অবশেষে অভিযোগ দায়ের, তদন্তে ৩ সদস্যের কমিটি!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব ও ভাঙচুরের ঘটনার পর অবশেষে সক্রিয় ভূমিকা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাণ্ডবের প্রায় ৩৭ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং দায়ীদের চিহ্নিত করতে ৩ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে, গত ১৯ তারিখ গভীর রাতে একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায়। মূল গেটের সিসিটিভি ক্যামেরাসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পর পর দু’দিনের এই নজিরবিহীন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায়, উপাচার্য ১৯ ও ২০ তারিখের সমস্ত ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর, এবার তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।