আগুন লাগতেই বড় বিপত্তি! কলকাতার ২৫টি হোটেল-রেস্তরাঁ বন্ধের মুখে

বার্তা ডেস্কঃ

তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং শহরের হোটেল-রেস্তরাঁগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখতে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে দমকল বিভাগ ও পুলিশ।

শুক্রবার শহরের ১৭টি হোটেলকে গাফিলতির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়ার পর, শনিবার আরও ২৫টি হোটেল, ইন ও রেস্তরাঁকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, বারবার সতর্ক করা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা উন্নত না করায় কেন হোটেলগুলি পুরোপুরি বন্ধ বা খালি করে দেওয়া হবে না, তা জানতে চেয়েছে দমকল। DFO অফিসে এই বিষয়ে শুনানি হবে। ইতোমধ্যে নোটিসের জেরে ১৩টি হোটেল খালি করা হয়েছে এবং আরও ১৬টিকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনিরাপত্তা জোরদার করতে আজই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন দমকল প্রতিমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *