যাদবপুর কাণ্ডে বড় জয়, অবশেষে এফআইআর উপাচার্যের বিরুদ্ধে!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও সম্পত্তি নষ্টের ৩৭ ঘণ্টা পর অবশেষে আইনি পদক্ষেপ করল কর্তৃপক্ষ। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের নির্দেশে যাদবপুর থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। বহিরাগতদের তাণ্ডব, ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ এবং নন্দলাল বসু নকশিত শতদল প্রতীক ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে যাদবপুরের বর্তমান কোনো কর্মী থাকবেন না; কেবল প্রাক্তন ও অন্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরাই থাকবেন। ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ চিহ্নিতকরণের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের চরম নিরাপত্তা ত্রুটি এবং কর্তৃপক্ষের প্রাথমিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি (জুটা)। অন্যদিকে, এই হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ ১১ জনের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করেছে। ক্যাম্পাসের মুক্ত পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে বাইরে পুলিশ আউটপোস্ট বসানোর ইঙ্গিত দিয়েছেন উপাচার্য। দীর্ঘদিন ধরে স্বাধীন চিন্তার কেন্দ্র হিসেবে পরিচিত যাদবপুরে বারবার এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবার স্থায়ী পুলিশি নজরদারির সম্ভাবনা জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *