স্কুলশিক্ষায় এআইয়ের বিপ্লব, শিক্ষাবিদদের বড় বার্তায় বদলে যাচ্ছে আগামীর ক্লাসরুম!

বার্তা ডেস্কঃ

হুগলির আদিসপ্তগ্রামের ‘অ্যাকাডেমি অফ টেকনোলজি’ (AOT)-র প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত হলো বিশেষ ‘অ্যাকাডেমিক লিডারশিপ কনক্লেভ’। ২২ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার, সম্ভাবনা ও নানা চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা হয়। উত্তর হুগলি, কল্যাণী ও কলকাতার বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষক ও প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনে আইআইটি খড়গপুর, বিআইটিএস পিলানি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের অধ্যাপক ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-র সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে এআই-কে শিক্ষার মানোন্নয়ন ও উদ্ভাবনী চিন্তার অনুঘটক হিসেবে কাজে লাগানো যায়, সে বিষয়ে গুণীজনেরা আলোকপাত করেন।

এই কনক্লেভের মূল আকর্ষণ ছিল ‘এওটি স্কুল কানেক্ট ইনিশিয়েটিভ’-এর আনুষ্ঠানিক সূচনা, যার মাধ্যমে শিক্ষক ও পড়ুয়াদের পরামর্শদান এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতির পথ সুগম হবে। অনুষ্ঠানে অতিথিরা স্পষ্ট জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না। বরং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষকদের ক্ষমতায়ন ও শিক্ষাব্যবস্থাকে আরও সৃজনশীল করে তোলাই এর মূল উদ্দেশ্য। এওটি-র অধিকর্তা অধ্যাপক দিলীপ ভট্টাচার্য ও চেয়ারম্যান-ট্রাস্টি অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় প্রযুক্তিনির্ভর শিক্ষার এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *