বিমানের সফর শেষে গন্তব্যে নেই ব্যাগ! আকাশছোঁয়া গাফিলতিতে তোলপাড়।

বার্তা ডেস্কঃ

বিমানযাত্রীদের ব্যাগ না পাওয়া, দেরিতে লাগেজ পৌঁছানো কিংবা ব্যাগের ক্ষতি হওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে জমা পড়া ২,১৯৬টি মোট অভিযোগের মধ্যে ৬৮৭টিই ছিল ব্যাগ সংক্রান্ত।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ হাজার যাত্রীর মধ্যে গড়ে ১.৮৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ব্যাগ সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে অ্যালায়েন্স এয়ারের বিরুদ্ধে (প্রতি ১০ হাজারে ৬৫.৫টি)। অন্যদিকে স্পাইসজেটের ক্ষেত্রে এই সংখ্যা ৩.৭ এবং ইন্ডিগোর ক্ষেত্রে ০.৯।

এছাড়া জুলাইয়ে দেশে মোট ১ কোটি ২০ লক্ষ মানুষ বিমানে যাতায়াত করেছেন, যার মধ্যে ইন্ডিগোয় সর্বোচ্চ ৬৭.৪% এবং এয়ার ইন্ডিয়ায় ২৪% যাত্রী সফর করেছেন। রিপোর্ট জানাচ্ছে, ডোমেস্টিক উড়ানে ২ ঘণ্টা বা তার বেশি দেরি হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে স্পাইসজেট (২৮.৩৭% ফ্লাইট লেট)। আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে প্রায় ০.৬২% বিমান বাতিল হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *