আবারও মা হচ্ছেন করিনা! সইফের বাবা হওয়া নিয়ে মুখ খুললেন সাবা
বার্তা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের আবারও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি তোলপাড় নেটদুনিয়া। জিম থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি এক ভিডিওতে অভিনেত্রীর স্ফীতোদর দেখা গেছে দাবি করে অনেকেই জল্পনা শুরু করেন। এমনকি সাইফ আলি খানের পঞ্চমবার বাবা হতে চলা এবং দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে অভিনেত্রীর টিম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই খবর সম্পূর্ণ ভুয়ো। ঘুরে বেড়ানোর সময় পাস্তা ও পিৎজা খাওয়ার ফলাফল বা ক্যামেরার খারাপ অ্যাঙ্গেলের কারণেই এমন দৃশ্য তৈরি হয়ে থাকতে পারে বলে তাঁদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়।
দাদা ও বউদিকে ঘিরে চলা এই ট্রোল ও গুঞ্জনের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সইফ আলি খানের বোন সাবা আলি খান। তিনি জানান যে মানুষের উচিত বিষয়টিকে ব্যক্তিগত রাখা এবং এত তাড়াহুড়ো করে কোনো চরম সিদ্ধান্তে না পৌঁছানো। বিমানবন্দর কিংবা জিম থেকে বেরোনোর সময় করিনাকে যথেষ্ট ছিপছিপে দেখিয়েছে উল্লেখ করে সাবা জানান, ক্যামেরা অ্যাঙ্গেল বা পোশাকের কারণেই হয়তো এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত জল্পনা থামানোর বার্তা দিয়ে তিনি সকলকে নিজের মতো বাঁচতে এবং অন্যদেরও স্বাচ্ছন্দে বাঁচতে দেওয়ার অনুরোধ জানান।