বিশ্বকে মার্কিন হুঙ্কার! ইরান কি ধ্বংসের পথে?
বার্তা ডেস্কঃ
আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর চালানো অর্থনৈতিক যুদ্ধে অংশ নিলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর মাশুল গুনতে হবে বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মহসেন রেজাই অন্য সব দেশকে মার্কিন নিষেধাজ্ঞার অংশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, যেসব দেশ আমেরিকার এই অর্থনৈতিক বিধিনিষেধের জোটে শামিল হবে, ইরান তাদের সরাসরি শত্রু বলে মনে করবে।
ইরানি অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি করতে ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে অভিযান শুরু করেছেন, তাতে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রশাসন মিত্র দেশগুলোর ওপর প্রভাব খাটাচ্ছে। এই প্রেক্ষাপটে রেজাই হুঁশিয়ারি দিয়ে জানান, সংশ্লিষ্ট দেশগুলো যদি আমেরিকা থেকে নিজেদের দূরত্ব বজায় না রাখে, তবে তেহরান তাদের স্বার্থে মারাত্মক আঘাত হানবে। ওয়াশিংটন ইতিমধ্যেই বেজিং সহ ইরানের প্রধান প্রধান কৌশলগত অংশীদার দেশগুলোকে অর্থনৈতিক বয়কটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।