যাদবপুর কাণ্ডে তোপ শুভেন্দুর, বাংলায় থাকতে হলে ‘বন্দে মাতরম’ বলতেই হবে!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে কোনও আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, এ রাজ্যে বসবাস করতে হলে প্রত্যেককেই ‘বন্দে মাতরম’ গাইতে হবে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, সেখানে একাংশের দেশবিরোধী ও জিহাদি মানসিকতার জেরে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয় না এবং জাতীয়তাবাদকে অবমাননা করা হয়।

বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ও পুলিশ কিয়স্ক বসানোর ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সংবাদমাধ্যমের একাংশ এই শক্তির সমর্থনে লিখলেও সরকারের অবস্থান বদলাবে না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ বাস্তবায়িত করতে যাদবপুরেও ভারতীয় সংস্কৃতির প্রতিফলন ঘটানোর কথা বলেন তিনি। বামেদের কটাক্ষ করে তিনি জানান, এবারের বিধানসভা নির্বাচনে তাঁদের একাংশের প্রার্থীরা জামানতও রক্ষা করতে পারেননি। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *