বন্দে মাতরম গাইতে বাধা! গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী

বার্তা ডেস্কঃ

বাম ও এবিভিপি-র রক্তক্ষয়ী সংঘর্ষ, অরবিন্দ ভবনের সামনে অগ্নিসংযোগ এবং ঐতিহ্যবাহী প্রতীক ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এক সরকারি অনুষ্ঠান থেকে যাদবপুর কাণ্ড নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী।

‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর গ্রাহকদের নিয়ে আয়োজিত সভা থেকে তিনি স্পষ্ট জানান, যেকোনো মূল্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করা হবে। তাঁর অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে এক শ্রেণির রাষ্ট্রবিরোধী শক্তি অনবরত সক্রিয় রয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ‘বন্দে মাতরম’ বলতে বাধা দেওয়া হয়। সেখানে এমন একটি গোষ্ঠী সক্রিয়, যারা ২৬ জানুয়ারি বা ১৫ আগস্টের মতো জাতীয় দিন উদযাপনে প্রতিবন্ধকতা তৈরি করে। এমনকি সিসিটিভি বসানো এবং শিক্ষা দফতরের কর্মীদের প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে।

বামশিবিরকে তীব্র কটাক্ষ করে তিনি জানান, যারা আজ যাদবপুর নিয়ে আওয়াজ তুলছেন, তারা কোনো রাজনৈতিক সুবিধা পাবেন না। রাজ্যে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতেই হবে এবং দেশপ্রেম ও জাতীয়তাবাদের জায়গায় কোনো আপস করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *