রাজনীতি থেকে চিরকাল শতহস্তে দূরে, বিতর্ক এড়ানোর মোক্ষম মন্ত্র ফাঁস করলেন টোটা!
বার্তা ডেস্কঃ
ছোট পর্দা থেকে বড় পর্দা, বারবার নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন টোটা রায় চৌধুরী। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পাওয়া ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে তিনি আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। জিতের বিপরীতে তাঁর এই অভিনয় দর্শকদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে। নিজস্ব ব্যক্তিত্ব ও বাচনভঙ্গির সুবাদে পরিচিত হলেও, টোটা বরাবরই নিজেকে রাজনীতি থেকে সচেতনভাবে দূরে রেখেছেন।
বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনায় অভিনেতা জানান, ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো বিতর্ক সবসময় এড়ানো সম্ভব না হলেও তিনি মশারি ও ওডমস ব্যবহারের মতো সতর্ক থাকেন। কেউ তাঁকে ইচ্ছাকৃতভাবে বিতর্কে টানতে চাইলেও তিনি বরাবর নীরব থেকে কেবল নিজের কাজের মাধ্যমেই জবাব দেওয়ার চেষ্টা করেন। করণ জোহরের ‘রকি ওর রানী কি প্রেম কাহিনি’ ছবিতে নজরকাড়া অভিনয়ের পর থেকে তাঁর কাজের পরিধি আরও বেড়েছে।