রায়চকে যুদ্ধজাহাজ তৈরির মেগা প্রকল্প, প্রতিরক্ষা খাতে সাড়ে তিন হাজার কোটির চমক!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে প্রায় ৩,৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে রাজ্যে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও জাহাজ নির্মাণে বড় অগ্রগতি হতে চলেছে। এই প্রকল্পগুলির মধ্যে হুগলি নদীর তীরবর্তী রায়চকে যুদ্ধজাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি শালিমার ও খিদিরপুরের শিপইয়ার্ডগুলির আধুনিকীকরণ করা হবে।

অন্যদিকে, ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে ভারী প্রতিরক্ষা সরঞ্জাম ও বন্দুকের ব্যারেল তৈরির জন্য নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের ফলে রাজ্যে নতুন কর্মসংস্থান ও শিল্প উন্নয়নের নবজাগরণ শুরু হয়েছে। এই মেগা বিনিয়োগ শুধু রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং ভারতের সার্বিক প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *