সেপ্টেম্বরে টানা ব্যাঙ্ক ধর্মঘট, পুজোর আগে কি খালি হবে এটিএম?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমের আগেই ব্যাঙ্কিং পরিষেবায় বড় ধরণের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজ ও দু’দিন ছুটির দাবি সহ একাধিক বকেয়া ইস্যুতে সেপ্টেম্বর মাসে দফায় দফায় চার দিন দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। বর্তমান কর্মপদ্ধতি ও ইনসেন্টিভ কাঠামোর বিরোধিতায় এই পদক্ষেপ করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ব্যাঙ্ক কর্মীদের পক্ষ থেকে।
সংগঠনের ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম ও শেষ সপ্তাহে এই ধর্মঘট কার্যকর হবে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে পরিষেবা বেশি ব্যাহত হতে পারে, যার ফলে এটিএম পরিষেবা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে বেসরকারি ব্যাঙ্কগুলি এই কর্মবিরতির আওতাভুক্ত নয়। নির্ধারিত সময়ে দাবি না মানলে আগামী অক্টোবর মাস থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে কর্মী ইউনিয়ন।