ফুটপাথবাসীদের পাশে মমতা, দুধ গরম নিয়ে ধমকের ঘটনায় নিলেন বড় দায়িত্ব!
বার্তা ডেস্কঃ
ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করায় মন্ত্রী অগ্নিমিত্রা পলের ধমক খাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি ওই অসহায় ফুটপাথবাসী মহিলা রশিদা ও তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, গরিব হওয়া কোনও অপরাধ নয় এবং দারিদ্র্যের চেয়ে মানবিকতা অনেক বড়।
মমতা আরও জানান, ওই পরিবারটি চাইলে তিনি অথবা তাঁর দলের সহকর্মীরা থাকা, খাওয়া এবং শিশুদের পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা করে দেবেন। এর আগে পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাতে দুধ গরম করা নিয়ে রশিদার ওপর আপত্তি জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও বারবার এই ঘটনার তীব্র সমালোচনা করে ফুটপাথবাসীদের পুনর্বাসনের দাবি তোলা হয়েছে।