বিজেপিতে রোজগারের ধান্দা চলবে না, কড়া হুঁশিয়ারি সুকান্তর!

বার্তা ডেস্কঃ

সল্টলেকে বিজেপির সদর দফতরে পুরসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিজেপিতে দুর্নীতি বা তোলাবাজির কোনও জায়গা নেই। রোজগারের উদ্দেশ্যে কেউ যেন দলে যোগ না দেয়, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন তিনি।

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনও খবর তাঁর কাছে নেই। তবে দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে নতুন মানুষ দলে যুক্ত হতেই পারেন, কিন্তু তাতে পুরানো কর্মীদের গুরুত্ব কমবে না। সুকান্তবাবু স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। দলের নীতি বা আদর্শের বিরুদ্ধে গিয়ে কেউ কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সুর শোনা গেছে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলাতেও। অন্য দল থেকে আসা কর্মী হোক বা বর্তমান সদস্য—কারও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে গেরুয়া শিবিরের অন্দরে ইতিমধ্যেই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে প্রাথমিক চিন্তাভাবনা ও কমিটি গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান সুকান্ত মজুমদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *