সুজিত বসুর জামিন মামলা বিচারপতি তীর্থঙ্করের এজলাসে, সিসিটিভি ফুটেজ নিয়ে বড় দাবি আইনজীবীর!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাই কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় ঘটল বড়সড় রদবদল। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা থেকে সরে দাঁড়ানোর পর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে স্থানান্তরিত করেছেন। আগামী ৩ সেপ্টেম্বর তাঁর এজলাসে এই পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সুজিত বসুর জামিনের শুনানির রায় স্থগিত থাকলেও হঠাৎই বিচার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি শুভ্রা ঘোষ। কারণ হিসেবে তিনি জানান, তাঁর অনুপস্থিতিতে এক আইনজীবী চেম্বারে ঢুকে ব্যক্তিগত সচিবের কাছে মামলার ফাইল দেখতে চান। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে আইনজীবী পেশার এই আচরণকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন তিনি এবং বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করেন।

অন্যদিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেই আইনজীবী মৌসুমি ভৌমিক নিজেই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রধান বিচারপতির সচিবকে চিঠি দিয়ে তিনি অনুরোধ জানিয়েছেন, তাঁর পেশাগত সুনাম রক্ষার্থে সেদিন বিচারপতির চেম্বারের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে সঠিক সত্য উদঘাটন করা হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *