ভোট দিতে না পারলেই সরাসরি অধিকার লঙ্ঘন! বাংলার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের তোপ

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সরাসরি মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ট্রাইব্যুনালে বিচারাধীন ৩৮ লক্ষ আপিলের প্রায় ৮০ শতাংশই ভোটার তালিকাভুক্তির বিরুদ্ধে করা হয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নাম বাদ পড়া ব্যক্তিদের দায়ের করা আপিলগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করছে, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর দ্রুত সমাধান প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *