নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক, বদলে গেল সব সমীকরণ!
বার্তা ডেস্কঃ
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতায় জমা পড়া আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজ্যজুড়ে বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আবেদন গ্রহণ, তথ্য যাচাই এবং শংসাপত্র প্রদানের প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, জেলা শাসকদের মাধ্যমে এ পর্যন্ত জমা পড়া প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদনের মধ্যে ২৩ হাজারের বেশি আবেদনকারী ইতিমধ্যেই নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন।
বাকি থাকা প্রায় ২ লক্ষ ৭ হাজার আবেদন দ্রুত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার জন্য জেলা স্তরের আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়সহ বহু দিন ধরে অপেক্ষারত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদেরও অবিলম্বে আবেদন প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে জেলা প্রশাসনের মাধ্যমে শংসাপত্র প্রদানের কাজ বহুগুণ গতি পাবে বলে মনে করা হচ্ছে।