বাংলার মাটিতেই কি এবার ঘুচবে ভিনরাজ্যের হাড়ভাঙা শ্রমের কষ্ট?

বার্তা ডেস্কঃ বাংলার মাটিতেই কি এবার ঘুচবে ভিনরাজ্যের হাড়ভাঙা শ্রমের কষ্ট?

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে নবান্নের পক্ষ থেকে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করে তাঁদের বাংলাতেই কর্মসংস্থান নিশ্চিত করার জন্য জেলায় জেলায় বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হল যোগ্য ও চিহ্নিত পরিবারগুলিকে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের’ আওতায় নিয়ে আসা, যার মাধ্যমে তাঁরা বছরে অন্তত ১২৫ দিনের নিশ্চিত কাজের সুযোগ পাবেন।

নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই পরিযায়ী শ্রমিকদের তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেখানে শ্রমিকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার। এরপরেই ক্রমানুসারে রয়েছে মালদহ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলি। এই উদ্যোগের ফলে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা নিজেদের রাজ্যেই পরিবারের পাশে থেকে কাজ করার নতুন সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *