রেশন তোলার নিয়মে বড় বদল, মোবাইলে টোকেন না থাকলে মিলবে না রেশন!

বার্তা ডেস্কঃ

রাজ্যে রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ করেছে সরকার। কেন্দ্রের খাদ্য গণবন্টন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রেশন সামগ্রী তোলার নিয়মে বড় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনে কালোবাজারি রুখতে এবং গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছে দিতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি মাস থেকে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য উপভোক্তাদের মোবাইলে একটি বিশেষ টোকেন বা ভাউচার আসার নিয়ম চালু হতে চলেছে। প্রাথমিকভাবে রাজ্যের দুটি শহরপ্রধান জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ডিজিটাল কারেন্সি মোড কার্যকর করা হচ্ছে।

এই আধুনিক সুবিধা পেতে হলে গ্রাহকদের কাছে স্মার্টফোন থাকা আবশ্যিক এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর রেশন দোকানে গিয়ে মোবাইলে আসা সেই টোকেন বা ডিজিটাল কোড স্ক্যান করলেই মিলবে বিনামূল্যে চাল ও গম। সংশ্লিষ্ট মহলের দাবি, এই ডিজিটাল মাধ্যম চালু হলে সরকারি অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি রেশন ব্যবস্থার জালিয়াতি চিরতরে বন্ধ করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *