সরকারি হাসপাতালে এবার বেসরকারি ডাক্তার, শূন্যপদ মেটাতে বড় পদক্ষেপ রাজ্যের!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র ঘাটতি মেটাতে অভিনব উদ্যোগ নিল স্বাস্থ্য ভবন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, শূন্যপদ পূরণ করতে এবার বেসরকারি হাসপাতাল ও কর্পোরেট ক্ষেত্রের চিকিৎসকদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। বিশেষ করে জেলা ও মহকুমা স্তরে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা হয়েছে। সরকারি চিকিৎসকদের বেসরকারি প্র্যাকটিস নিয়ন্ত্রণের সাম্প্রতিক নির্দেশিকা ঘিরে চলা বিতর্ক ও অসন্তোষ প্রশমিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সরকারের এই চুক্তিমুখী সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে চিকিৎসক মহলে। পশ্চিমবঙ্গ ডক্টর্স ফোরামের মতো কিছু সংগঠন প্রান্তিক মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছানোর এই উদ্যোগকে স্বাগত জানালেও, অন্য একাধিক চিকিৎসক সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে। তাঁদের দাবি, চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে মানুষের স্থায়ী স্বাস্থ্য অধিকার সুনিশ্চিত করা সম্ভব নয়। এর বদলে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পূর্ণ সময়ের চিকিৎসক নিয়োগের জোরালো দাবি তুলেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *