রাখি উপলক্ষে বড় চমক, প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন রাজ্যের মেয়েরা!
বার্তা ডেস্কঃ
রাখি পূর্ণিমা উপলক্ষে বিহারের নারীদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার। আসন্ন এই উৎসবকে সামনে রেখে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ‘মুখ্যমন্ত্রীর গার্লস পিএইচডি ফেলোশিপ’ চালুর কথা জানিয়েছেন। এর মাধ্যমে রাজ্যের প্রায় ১,০০০ জন ছাত্রী চার বছর ধরে প্রতি মাসে ১০,০০০ টাকা করে ফেলোশিপ পাবেন। পাশাপাশি, স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে ‘অভয়া ব্রিগেড’-এর আওতায় ৪,৭০০টি স্কুটার ও মোটরসাইকেল প্রদান করা হবে।
নারী ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে ‘বিহার কি বেটি স্টার্টআপ চ্যালেঞ্জ স্কিম’ চালুর ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে কন্যাদের ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে রাজ্যের ১ কোটি নারীকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে স্বাস্থ্য, দুগ্ধ ও প্রাণী সম্পদসহ বিভিন্ন দপ্তরের সুবিধা নারীদের কাছে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।