AIDS প্রতিরোধে অভাবনীয় সাফল্য, বছরে মাত্র দুই ইনজেকশনেই মুক্তি!

বার্তা ডেস্কঃ

এইচআইভি (HIV) সংক্রমণ প্রতিরোধে এক বড় মাইলফলক অর্জিত হতে চলেছে ভারতের চিকিৎসা জগতে। খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে অত্যন্ত কার্যকরী প্রাক-সংক্রমণ ইনজেকশন ‘লেনকাপাভির’ (lenacapavir)। এটি মূলত এইচআইভি-ওয়ান (HIV-1) ভাইরাসের ঝুঁকি কমাতে বছরে মাত্র দু’বার গ্রহণ করতে হবে।

ভারতের বাজারে এটি দ্রুত নিয়ে আসার জন্য ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO)-এর বিশেষজ্ঞ কমিটি ডাঃ রেড্ডি’স এবং ম্যাককিওর ফার্মাসিউটিক্যালসকে ক্লিনিক্যাল ট্রায়ালের কিছু জটিল ধাপ থেকে অব্যাহতি দিয়েছে। সংস্থা দুটিকে ওষুধটি বাজারজাত করার পর এর কার্যকারিতা পরীক্ষা করে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকায় এই ইনজেকশনটির বার্ষিক খরচ পড়ে প্রায় ২৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬.৬ লাখ টাকা)। তবে ভারতের জেনেরিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সৌজন্যে এই দেশে ইনজেকশনটি অত্যন্ত কম খরচে পাওয়া যাবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভারতে এই চিকিৎসার বার্ষিক খরচ হতে পারে মাত্র ৩,৮০০ টাকা (প্রায় ৪০ ডলার)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *