নেপালের মৃত্যুপুরীতে সিলিন্ডার নিয়ে কাড়াকাড়ি, ভাইরাল ভিডিওতে তীব্র নিন্দার ঝড়!
বার্তা ডেস্কঃ
প্রকৃতির ভয়ংকর রোষে শয়ে শয়ে মানুষের মৃত্যু ও সর্বনাশের মাঝেও আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন একদল বেপরোয়া মানুষ। ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে প্রবাহিত হয়ে ভারত-বিহার সীমান্তবর্তী এলাকায় ভেসে আসছে রান্নার গ্যাসের সিলিন্ডার, ঘরবাড়ির অংশ ও নানা কাঠের সামগ্রী। প্রাণের চরম ঝুঁকি নিয়ে নদী থেকে এই সমস্ত ভেসে আসা জিনিসপত্র লুটের একাধিক ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মানুষের এমন অমানবিক লোভ ও লুটের দৃশ্য দেখে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নেটিজেনরা।
গত বুধবার ভিতেকোশী নদীর আকস্মিক হড়পা বানে সম্পূর্ণ তছনছ হয়ে যায় নেপাল। এই প্রলয়ংকরী বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৭৫ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৭৫০ জন, যার মধ্যে তিনশো জন ভারতীয় নাগরিকও রয়েছেন। এমন এক মৃত্যুপুরী পরিস্থিতিতে দাঁড়িয়েও দুর্গতদের উদ্ধারে সহায়তার বদলে নদীর জলে ভেসে আসা সামগ্রী নিয়ে কাড়াকাড়ি ও লুট করার ঘটনায় চারদিকে সমালোচনার ঝড় উঠেছে। সোশাল মিডিয়া ব্যবহারকারীরা একে মনুষ্যত্ব ও মানবিকতার চরম পতন বলেই অভিহিত করেছেন।
A man was seen collecting gas cylinders from a swollen river in Nepal after deadly floods swept away people and buildings. pic.twitter.com/WTPxcYCLKT
— SriSathya (@sathyashrii) August 27, 2026