নেপালের বন্যার রেশ কাটতে না কাটতেই ভারতের দিকে ধেয়ে আসছে চিনের জলবোমা!

বার্তা ডেস্কঃ

নেপালে মর্মান্তিক তুষারধস ও হড়পা বানের রেশ কাটতে না কাটতেই তিব্বতের হিমালয় পাদদেশে চিনের মেগা ‘মেডগ বাঁধ’ নির্মাণ প্রকল্প নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতার এই বিশাল জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে বেজিং। বিশেষজ্ঞদের মতে, তীব্র ভূকম্পনের জেরে এই দানবীয় কাঠামোর সামান্য ক্ষতি হলেই নিমেষে জলের নিচে তলিয়ে যেতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং ভাটির দেশ বাংলাদেশ।

ইয়ারলুং সাংপো নদী অরুণাচল প্রদেশে ‘সিয়াং’ এবং আসামে ‘ব্রহ্মপুত্র’ নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির উজানে চিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় ভবিষ্যতে জলের প্রবাহ নিয়ন্ত্রণ নিয়ে কৌশলগত ও পরিবেশগত বড় বিপদের আশঙ্কা করছেন ভূকৌশলবিদরা। এই সম্ভাব্য জল সংকট ও কৃত্রিম বন্যার মোকাবিলায় অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পাল্টা মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *