একদিনে ১৬০০ ইউনিট রক্ত গেল কোথায়! তোলপাড় রাজ্য

বার্তা ডেস্কঃ

রাজ্যে রক্ত বিক্রির চক্র নিয়ে শোরগোলের মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কলকাতার বেলেঘাটার একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও একদিনে ৩৫টি রক্তদান শিবিরের আয়োজন করে ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ভবনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এত বিপুল পরিমাণ রক্ত স্ক্রিনিং, উপাদান আলাদা করা কিংবা সংরক্ষণের মতো প্রয়োজনীয় কর্মী ও পরিকাঠামো ওই ব্লাড ব্যাঙ্কের নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিয়মের তোয়াক্কা না করে সংগৃহীত এই ১৬০০ ইউনিট রক্ত আসলে গেল কোথায়?

এই ঘটনায় কালোবাজারির যোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি শিবিরগুলিতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়ার অভিযোগও খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যে এই ঘটনায় তিন ডাক্তারি পড়ুয়াকে তলব করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তদন্ত চলছে এবং ব্লাড ব্যাঙ্কের সংরক্ষণ ক্ষমতার বাইরে গিয়ে রক্ত সংগ্রহ করায় তা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। পুরো ঘটনার নেপথ্যে থাকা চক্রটিকে ধরতে আইনি পদক্ষেপের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *