অপারেশন সিঁদুরে বড় বিপদ! ভারতের কোন অস্ত্রের খোঁজে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান?

বার্তা ডেস্কঃ

পহেলগাঁও হামলার পাল্টা জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর ঐতিহাসিক সাফল্যের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত বছরের এই সামরিক অভিযানে ভারতের এস-৪০০ ‘সুদর্শন চক্র’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানার মুখে পড়ে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তানি বায়ুসেনা। সীমান্ত পেরিয়ে ২০০ কিলোমিটারের মধ্যেও পাক বিমানগুলি টিকতে পারেনি। এই চরম বিপর্যয়ের পর ভারতের এই অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত অস্ত্রটির সঠিক অবস্থান কোথায়, তা খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান।

অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আরও প্রকাশ করেছেন যে, এই গোপন তথ্য হাসিল করতে ভারতের অভ্যন্তরে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল প্রতিপক্ষ। পাশাপাশি, অন্য একটি দেশের স্যাটেলাইটের সাহায্যও তারা নিয়েছিল বলে জানান তিনি, যদিও সেই বিদেশি রাষ্ট্রের নাম প্রকাশ করেননি। উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী সংগৃহীত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে ভারতীয় আকাশসীমার নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *