আয়ুষ্মান ভারত কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, জেনে নিন সব জরুরি তথ্য!

বার্তা ডেস্কঃ

রাজ্যের পালাবদলের পর থেকেই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষকে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ রয়েছে।

অনলাইনে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা আয়ুষ্মান অ্যাপে গিয়ে মোবাইল নম্বর ও আধার কার্ডের মাধ্যমে যোগ্যতা যাচাই করতে হবে। এরপর ওটিপি (OTP) যাচাই করে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করলেই আবেদন পর্ব শেষ হবে। অন্যদিকে, যারা অনলাইনে আবেদন করতে সমস্যায় পড়ছেন, তারা নিকটস্থ সিএসসি (CSC) কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে অফলাইনেই এই স্বাস্থ্য কার্ড তৈরি করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *