আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত!

বার্তা ডেস্কঃ

প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার এই বিশাল প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে মস্কোর কাছ থেকে দূরপাল্লার আর-৩৭এম ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানের সঙ্গে ব্যবহারের উপযোগী এই অস্ত্র শত্রুপক্ষের উড়ন্ত রাডার বা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমকে সহজেই ধ্বংস করতে সক্ষম। প্রায় চারশো কিলোমিটার পাল্লার এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার আকাশযুদ্ধের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

নেটো বাহিনীতে ‘এএ-১৩ অ্যাক্সহেড’ নামে পরিচিত এই অত্যাধুনিক অস্ত্র প্রতিবেশী দেশের আকাশ নজরদারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এস-৪০০ ও ব্রহ্মসের পর রাশিয়ার সঙ্গে এই নতুন চুক্তি ভারতের প্রতিরক্ষা খাতের কৌশলগত স্বনির্ভরতা ও বহুমুখী বিদেশনীতির স্পষ্ট বার্তা দিচ্ছে। পশ্চিমী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশের প্রতিরক্ষার স্বার্থে নয়াদিল্লির এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গভীর আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *