খাস দিল্লিতে পাক গুপ্তচর দম্পতি গ্রেফতার, কেঁপে উঠল নিরাপত্তা মহল!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির সরাই কালে খান এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল সেল। ধৃত ২৫ বছরের সাহিল ও তাঁর ২১ বছরের স্ত্রী সামিরা ২০২৪ সাল থেকে এই চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। ইনস্টাগ্রামের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সংস্পর্শে আসার পর থেকেই শুরু হয় তাদের দেশবিরোধী কর্মকাণ্ড। তদন্তে দিল্লি থেকে করাচি পর্যন্ত এই চক্রের যোগাযোগের বিস্তার ধরা পড়েছে।

পুলিশের দাবি, ধৃতরা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে আটটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে দুবাইয়ের মাধ্যমে পাকিস্তানে পাঠিয়েছিল, যার বিনিময়ে তাদের আর্থিক লেনদেন হয়। এই সিম কার্ডগুলো ব্যবহার করে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ভারতে যোগাযোগ রক্ষা করা হতো। এছাড়া, সাহিল সেনার বিভিন্ন সংবেদনশীল এলাকার রেইকি ও চরবৃত্তির কাজে যুক্ত ছিল। দম্পতির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে সমস্ত চাঞ্চল্যকর তথ্য ও চ্যাট রেকর্ডের হদিশ মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *