মমতার বাড়ির সামনে খোল বাজিয়ে কীর্তন শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। এদিন সকালে ভবানীপুরে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে বাংলার গৌরব এবং জাতীয়তাবাদের জোরালো বার্তা দেন তিনি। পাহেলগাঁও হামলা ও কলকাতার রাজপথে ওঠা স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, এই রাখি নিছক সুতো নয়, এটি রাষ্ট্রবাদ ও ভ্রাতৃত্বের প্রতীক। এদিনের উৎসবে রাজ্যজুড়ে লক্ষাধিক রাখি বিতরণের পাশাপাশি ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের পরেই ভবানীপুরে একটি বর্ণাঢ্য পদযাত্রায় শামিল হন শুভেন্দু অধিকারী। গলায় খোল ঝুলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রীতিমতো কীর্তন পরিবেশন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাপস রায়, পাপিয়া অধিকারীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। পদযাত্রা শেষে নজরুল মঞ্চের ছাত্র সমাবেশে যোগ দিয়ে তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশ গঠনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *