কিয়ারা-যশের অন্তরঙ্গ দৃশ্য! ডিভোর্সের নিদান পেলেন সিদ্ধার্থ?

বার্তা ডেস্কঃ

দক্ষিণি তারকা যশ অভিনীত বহুল আলোচিত ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আডবানির সঙ্গে অন্তরঙ্গ ও সাহসী দৃশ্য নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। ছবিটির ‘তবাহি’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই পর্দায় যশ ও কিয়ারার রোমান্টিক রসায়ন এবং খোলামেলা উপস্থিতি নিয়ে নানা চর্চা শুরু হয়। দর্শকদের একাংশের তীব্র আপত্তির জেরে সেই সময় থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বলিউড নায়িকা কিয়ারাকে। কিন্তু এবার এই বিতর্কের রেশ গড়াচ্ছে তাঁর ব্যক্তিগত জীবনেও, যার জেরে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকেও।

সম্প্রতি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা সোশাল মিডিয়ায় একটি নতুন বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করতেই তাঁর মন্তব্যবাক্স উপচে পড়ে ক্ষুব্ধ নেটিজেনদের মন্তব্যে। স্ত্রীর এহেন রগরগে ও সাহসী চরিত্রের কারণে নেটিজেনদের একাংশ সরাসরি সিদ্ধার্থকে আক্রমণ করেন এবং তাঁকে প্রশ্ন করেন কেন তিনি স্ত্রীকে এমন দৃশ্যে অভিনয় করতে দিয়েছেন। এমনকি ‘কেমন স্বামী, সামলাতে পারেন না?’ এই ধরনের কটূক্তির পাশাপাশি ক্ষুব্ধ নেটপাড়ার একটি অংশ সিদ্ধার্থ ও কিয়ারার বৈবাহিক সম্পর্কের ভাঙন চেয়ে ডিভোর্সের নিদান পর্যন্ত দিয়েছেন, যা নিয়ে বর্তমানে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *