কাশ্মীরি-বিহারি বিতর্কে তোলপাড়, রায়নাকে সরাসরি জেলে পাঠানোর হুমকি ওরির!

বার্তা ডেস্কঃ

জনপ্রিয় কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ের একটি নতুন পর্ব ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শোয়ের চলাকালীন কাশ্মীরি পণ্ডিত শিকড়ের প্রসঙ্গ টেনে আরেক কৌতুকশিল্পী শারন ভার্মার বিহারি উচ্চারণ ও উৎস নিয়ে মশকরা করেন সময়। এর জবাবে শারনও নয়ের দশকের গোড়ায় কাশ্মীরি পণ্ডিতদের বাস্তুভিটে হারানোর সংবেদনশীল বিষয়টিকে ব্যঙ্গ করে পালটা আক্রমণ শানান। তাঁদের এই প্রাদেশিক ও আঞ্চলিক দ্বন্দ্বমূলক কৌতুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শোয়ের বিশেষ অতিথি তথা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরহান আত্রামানি ওরফে ওরি এক বিস্ফোরক হুমকি দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। সমকামিতাকে কেন্দ্র করে সময় রায়না কুরুচিকর রসিকতা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওরি। তিনি কৌতুকশিল্পীকে সরাসরি সতর্ক করে জানান যে, তাঁর প্রভাবশালীদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে এবং এবার বিতর্কে জড়িয়ে জেলে গেলে সময় আর সহজে রেহাই পাবেন না। সব মিলিয়ে, এই নতুন পর্বটি মুক্তির আগেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *