১ সেপ্টেম্বর থেকে শুরু স্বর্ণযুগ, ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির!

বার্তা ডেস্কঃ

নতুন মাসের শুরুতেই জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে এক বড় পরিবর্তন। আগামী ১ সেপ্টেম্বর, সোমবার দুপুর ৩টে ২৫ মিনিটে মঙ্গল ও শনি একে অপরের থেকে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে গঠন করবে এক বিশেষ ‘কেন্দ্র দৃষ্টি যোগ’। জ্যোতিষীদের মতে, এই বিরল গ্রহসংস্থানের প্রভাবে কিছু রাশির জীবনে শুরু হতে চলেছে অত্যন্ত শুভ সময়। আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হওয়ার পাশাপাশি ঘুচবে আর্থিক অনটন, তৈরি হবে আয়ের নতুন পথ এবং কেরিয়ারে আসবে সাফল্য।

বিশেষ করে ৪টি রাশির জাতক-জাতিকার ওপর এই যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়বে:

  • মেষ রাশি: মঙ্গল ও শনির শুভ দৃষ্টির ফলে কঠোর পরিশ্রমের ফল হাতেনাতে মিলবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধির পাশাপাশি আর্থিক অবস্থার বড়সড় উন্নতি ঘটবে। নতুন আয়ের উৎস তৈরি হওয়ায় জীবনের সমস্ত দিক থেকেই আসবে সাফল্য।
  • বৃশ্চিক রাশি: এই কেন্দ্র দৃষ্টি যোগ বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও নতুন দায়িত্ব মেলার জোরালো সম্ভাবনা রয়েছে। বহুদিনের আটকে থাকা ঝামেলা মিটে গিয়ে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
  • ধনু রাশি: দীর্ঘদিনের ক্লান্তি ও মানসিক অশান্তি কেটে গিয়ে জীবনে আসবে স্বস্তি। আর্থিক সমস্যা দূর হওয়ার পাশাপাশি কর্মজীবনে বড় কোনো সাফল্য মিলবে। পরিবারের সমস্ত বিপদ-আপদ কেটে গিয়ে বিরাজ করবে আনন্দের পরিবেশ।
  • মকর রাশি: আটকে থাকা কাজ সফলভাবে শেষ হবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ঋণ বা লোনসংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পেয়ে মনে শান্তি মিলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *