সর্বস্ব খুইয়ে নিঃস্ব সুভাষ চন্দ্র! এবার কি বিদেশে নতুন লড়াই?

বার্তা ডেস্কঃ

একটা সময় দেশের প্রথম সারির ব্যবসায়ী ও জি গ্রুপের প্রতিষ্ঠাতা ডঃ সুভাষ চন্দ্র আজ তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন। এসেল গ্রুপের বিভিন্ন ব্যবসায় কোটি কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তাঁর ব্যক্তিগত ঋণ পৌঁছেছে ২২ হাজার ৬ কোটি টাকায়। ন্যাশনাল কো ম্পা নি ল ট্রাইব্যুনালের রায়ে ঋণ মকুবের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি থেকে সাড়ে ছয় কোটি টাকা পরিশোধ করলেই তিনি এই দায় থেকে মুক্ত হবেন। তবে এই বিপুল ঋণের ধাক্কায় তাঁর আগের সমস্ত বৈভব নষ্ট হয়েছে এবং বর্তমানে তিনি কার্যত নিঃস্ব।

নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে সুভাষ চন্দ্র জানিয়েছেন, তাঁর হাতে থাকা শেষ সাড়ে ছয় কোটি টাকা ঋণ মেটাতেই খরচ হয়ে যাবে। বর্তমানে তাঁর একটিমাত্র ছোট আবাসিক সম্পত্তি রয়েছে, যার একটি অংশ ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থেই তাঁর দৈনিক জীবনযাপন চলছে। তবে এই বিপর্যয়েও তিনি দমে যাননি। ভবিষ্যতে ফের নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা হিসেবে তিনি সুইজারল্যান্ডে গিয়ে বন্ধুর সঙ্গে বিনিয়োগের কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রয়োজনে পরিবারের কাছ থেকে ধার নিয়ে নতুন করে ব্যবসা শুরু করে আবারও ধনী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *