৪৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে, অলৌকিকভাবে বাঁচল শিশু!
বার্তা ডেস্কঃ
প্রকৃতির রুদ্র তাণ্ডবের জেরে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ে ৪৮ ঘণ্টা ধরে কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর এক দুধের শিশুকে জীবিত উদ্ধার করেছে নেপালের সেনাবাহিনী। জল-কাদা ও অনাহারে বেহাল অবস্থায় থাকা শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জওয়ানদের নিরলস প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই শিশুর ভিডিওটি মন কেড়েছে নেটিজেনদের। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই উদ্ধারের ঘটনাকে অলৌকিক হিসেবে দেখছেন অনেকে।
এদিকে নেপাল বিপর্যয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ছ’শো ছাড়িয়েছে এবং দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভারতীয় বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই দুর্যোগে তিন শতাধিক ভারতীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন। কাঠমান্ডুর পরিস্থিতি মোকাবিলায় ভারত, চিন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে বিশেষ উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞরা নেপালে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। অন্যদিকে, এই কঠিন সময়ে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে দিল্লি।
धन्यवाद भगवान, धन्यवाद सुरक्षाकर्मी।🙏
दुई दिनसम्म माटोमुनि पुरिएकी बालिकाको जीवितै उद्धार, अस्पतालमा उपचार हुँदै।#nepal #highlight #everyoneシ゚ pic.twitter.com/WT9sEVJ4IQ
— Nirmal Prasai🇳🇵 (@NirmalPrasai5) August 29, 2026